ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আচরণবিধি লঙ্ঘন: পাবনা-৫ আসনের নৌকার প্রার্থী প্রিন্সকে শোকজ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ১২:২৭

নৌকার প্রতিকৃতি তৈরি করে আলোকসজ্জা ও বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপিকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটির পাবনা-৫ এ দায়িত্বপ্রাপ্ত পাবনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মোঃ নাজমুল হোসেন। এদিন গোলাম ফারুক প্রিন্স বরাবর মোঃ নাজমুল  হোসেন স্বাক্ষরিত শোকজের চিঠি দেয়া হয়েছে।

গোলাম ফারুক প্রিন্সকে শোকজ করা চিঠিতে বলা হয়েছে, ২০ ও ২১ ডিসেম্বর নির্বাচন অনুসন্ধান কার্য পরিচালনাকালে বিকেল হতে রাত পর্যন্ত লাইব্রেরী বাজার এলাকায় ডিসি রোডে মাছ বাজারের সামনে ভিশন ডিস ও ইন্টানেট লাইন অফিস অবস্থিত ভবনের দোতলায়, লাইব্রেরী বাজর হতে জজ কোর্ট গামী রাস্তার ডান পাশে (ডাচ বাংলা এটিএম বুথের অপোজিটে), আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে এবং একই রাস্তায় আটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট ইছামিত নদীর উপর অবস্থিত ব্রিজের আগে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী প্রতীক নৌকার প্রতিকৃতি তৈরি করেছেন। সেই সাথে বিদ্যুৎ ব্যবহার করে আলোকসজ্জা করেছেন। এছাড়াও জজ  কোর্ট হতে পাবনা শহরগামী আব্দুল হামিদ রোডের উভয়পাশে প্রায় সব বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগানো হয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১০ এর (গ) উপবিধি ও বিধি ৭ এর (১) উপ বিধি (ক) লঙ্ঘন করা হয়েছে।

শোকজে ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় স্বশরীরে নিম্নস্বাক্ষরকারীর খাস কামরায় উপস্থিত হয়ে নিজে নতুবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। অন্যথায় শোকজধারীর ব্যাখ্যা ব্যতীত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির