নাচোল বেগম মহসীন ফাজিল মাদ্রাসা
সভাপতির নিয়োগ বাণিজ্যবন্ধে গভর্নিং বডি বাতিলের দাবি অধ্যক্ষের
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বেগম মহসীন ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভাপতির নিয়োগ বাণিজ্যবন্ধে গভর্নিং বডি বাতিলের দাবি করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। গত ১৭ ডিসেম্বর বেগম মহসীন ফাজিল ডিগ্রী মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো: মুসা এ লিখিত অভিযোগ করেন।সরকারি কলেজের প্রভাষক হয়ে কিভাবে সভাপতির দায়িত্ব পালন করছেন আজিজুল হক তার সঠিক তদন্ত দাবি করেছেন অধ্যক্ষ।
অভিযোগে জানা যায়,গত ২৮ নভেম্বর মাদ্রাসার গভর্নিং বডি একটি সভা আহ্বান করেন।সেই সভায় গভর্নিং বডির অনেক সদস্য ও সভাপতি আজিজুল হক সভার আলোচ্যসূচির বাহিরে নীতিমালা লংঘন করিয়া নীতিমালার ভুল বাখ্যা দিয়ে উক্ত দিনেই অধ্যক্ষ ও উপাধাক্ষ্য নিয়োগ সম্পন্ন করার জন্য পেপারিং সহ রেজুলেশন করার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মুসা কে চাপ প্রয়োগ করা হয়।অধ্যক্ষ মুসা সভাপতি কে অনুরোধ করেন যে,বর্তমানে মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা চলছে,তারপর ফল প্রকাশ,মাধ্যমিক শিক্ষা অফিস হইতে নতুন বছরের বই উত্তোলন সহ প্রতিষ্টানের অনেক কাজ রয়েছে।নিয়োগ পরীক্ষা যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু নিয়োগ সংক্রান্ত বিষয়ে পরে সিদ্বান্ত গ্রহন করা হউক।কিন্তু সভাপতি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অধ্যক্ষ কে চাপ সৃষ্টি করতে থাকে।সভার কয়েকদিন পর সভাপতি অধ্যক্ষ কে মুঠোফোনে পুনরায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে হুমকি সহ গালিগালিজ করেন।যার একটি মোবাইল রেকর্ড হাতে এসেছে। নাচোল সরকারি কলেজের প্রভাষক হিসাবে কর্মরত থাকার পরও নীতিমালা লংঘন করে বেগম মহসীন ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি হিসাবে আজিজুল হক দায়িত্ব পালন করছেন।
নাচোল বেগম মহসিন ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো.মুসা বলেন,মাদ্রাসার লেখাপড়া ও অধ্যক্ষকে প্রতিষ্ঠান পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে মাদ্রাসার সভাপতি। সভাপতি একজন ছাত্রদলের নেতা,সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে হুমকি দামকি দিচ্ছে রাতারাতি নিয়োগ বাণিজ্য করার জন্য।আমি সঠিক তদন্তের জোর দাবি করছি উর্ধতন কর্তৃপক্ষের কাছে।এবিষয়ে বেগম মহসীন ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি আজিজুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা মাদ্রাসার গভনিং বডির সদস্যরা নীতিমালা মেনেই মাদ্রাসার অধ্যক্ষ এবং উপাধাক্ষ নিয়োগের চেষ্টা করছি।মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই অধ্যক্ষ হওয়ার জন্য নিয়োগ নীতিমালা লংঘন করছেন। আমরা অধ্যক্ষের বিরুদ্ধে কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেছি।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied