মিরসরাইয়ে আসন্ন নির্বাচনে ভোটবর্জনের জন্য গণসংযোগ ও লিফলেট বিতরন করছে বিএনপি
আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোটবর্জনের আহ্বান জানান সাবেক উপজেলা চেয়ারম্যান,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানান। ৭ জানুয়ারি ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে। দেশে-বিদেশে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বারইয়ারহাট পৌরসভা, বড়তাকিয়া বাজারে সকাল ৯টায় এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সময় বলে দেবে আমাদের আন্দোলনের ধরন কেমন হবে। এ সরকার জনগনের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছে। তারা মুখে বলে এক করে আরেক। এই সরকারকে মানুষ আর বিশ্বাস করে না। আইন-শৃংখলা বাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা ও গ্রেফতার করিয়ে জনগনকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছেন। কিন্ত এভাবে বেশি দিন টিকে থাকা যায় না। তাদের পতন যখন হবে তা হবে অতিমাত্রায় ভয়াবহ।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন,বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি,৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব মাসুকুল আলম সোহান,২নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ভুঁইয়া,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মো: ইফতেখার মাহমুদ জিপসন,মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন,মিরসরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান,মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু,বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
Link Copied