ধামরাইয়ে জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ
ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা মৌজায় জয়পুরা পাল সিএনজির পাশে লক্ষ টাকার জমি জাল দলিল করে নিজের নামে করে নেওয়ার অভিযোগ আলতাফ হোসেন গংদের বিরুদ্ধে।
আলতাফ হোসেন উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকার মৃত চাঁন মিয়া ছেলে। ভোক্তভূগী মোঃ সামছুদ্দিন (৫৪) ( টগর) সম্পর্ক তার ছোট ভাই। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সরজমিনে গিয়ে অনুসন্ধান করে দেখাযায়,জয়পুরা মৌজার ০৩ নং খতিয়ানের আর এস ৯২০ দাগটি আছিরন নেসার রেকর্ডিয় জমি, যাহা তার দুই সন্তান সমান ভাগে ভোগদখল করলেও, তার এক অংশের মালিকের ৪ সন্তানের মধ্যে চলছে জবরদখলের মহা উৎসব।
ভোক্তভূগী সামছুদ্দিন টগর বলেন, আমার দাদির নামে রেকর্ডিও সম্পত্তির মালিক আমার বাবা ও চাচা তার মধ্যে আমার বাবার অংশের মালিক আমরা চার ভাই, সেখানে আমি আমার বড় ভাই সানোয়ারের অংশ তার দুই ছেলে এক মেয়ে ও হাসেন উদ্দিন এর মেয়ে সামছুন্নাহার এবং আব্দুল আজিজ এর স্ত্রীসহ এক ছেলে এক মেয়ের অংশ মোট তিন জনের অংশ ৫.৬২৫ শতাংশ জমি ক্রয় করি।
অথচ আমার বড় ভাই আলতাফ হোসেন ১টি জাল দলিল করে আমার জমি থেকে আমাকে বেদখল দেখিয়ে জোরপূর্বক ভোগদখল করে আসছে। আমার ভাতিজীর জামাই খলিলুর রহমান পিতা মৃত কুদ্দুস মিয়া তার প্রভাব দেখিয়ে শশুরের নামে জাল দলিল করে এ জমি দখল করে রেখেছে।
এ বিষয়ে স্থানীয় সানোয়ার হোসেন বলেন আমরা জানি টগর ভাই এখনে ৭.৫০ শতাংশের মালিক,তার মধ্যে আলতাফ হোসেন ১.৮৫ পয়েন্ট এর মালিক, টগর ভাই ও ১.৮৫ পয়েন্ট এর মালিক আর কিছু ক্রয় করেছে অথচ টগর ভাই কে খলিলুর রহমান বেদখল দিয়ে রেখেছে।
এ বিষয়ে খলিলুর রহমান বলেন,আমি এখানে হারুন উর রশিদের নিকট থেকে ২ শতাংশ ক্রয় করেছি, সেখানেই আমি দোকান করে ভারা দিয়েছি, আর জাল দলিলের বিষয় আমি কিছু জানি না আমার শ্বশুর জানে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ