ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর প্রচারের গাড়ী থেকে মাইক ও ব্যাটারী ছিনতাই


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৪-১২-২০২৩ দুপুর ১২:৪৪
চট্টগ্রামের সাতকানিয়ায় সংসদ নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে শুরু থেকে গরম হয়ে ওঠেছে নির্বাচনী মাঠ।দফায় দফায় চলছে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা, কেউ বলেছেন সাজানো আর কেউ বলেছেন বাস্তব।তবে ঘটে গেল গুলাগুলি এবং রক্তক্ষয়ীর মত সংঘর্ষ, এবং সংঘর্ষ নিয়েও চলেছে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য। 
 
সর্বশেষ চট্টগ্রাম ১৫ আসন থেকে এমপি পদে নির্বাচনকারী এম এ মোতালেব সিআইপির ঈগল প্রতীকের প্রচার গাড়ী থেকে মাইকের ম্যাগনেট,ব্যাটারী বক্স, মাইকের স্পীকার ছিনিয়ে নিয়ে ড্রাইভারকে মারধরপূর্বক টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।রবিবার(২৪শে ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপির প্রধান নির্বাচনী অফিসের মিডিয়া সেল সাংবাদিকদের এই তথ্য জানান।
 
জানা যায়, ২৩শে ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬.৩০এর নাগাদ উপজেলার ঢেমশার কার্তিকের দোকানের হিন্দুপাড়ার বড় ভাঙ্গা নামক এলাকায় এই ঘটনা ঘটে।ঘটনার শিকার ও প্রচারের গাড়ীর ড্রাইভার সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়া এলাকার মো লোকমান।লোকমান শুরু থেকেই স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপির ঈগল মার্কার প্রচারের কাজ করে আসছেন।
 
গতকাল সন্ধ্যায় পূর্বনির্ধারিত শিডিউল মোতাবেক প্রচার করতে গেলে নৌকার সমর্থক কিছু যুবক তাকে মারধর করে মূল্যবান জিনিসগুলি ছিনতাইও তাকে মারধর করা হয় বলে জানা যায়।এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপির নির্বাচনের প্রধান সমন্বয়ক ডাক্তার আ ম ম মিনহাজুর রহমান বলেন,নৌকার প্রার্থীর শোচনীয় পরাজয় নিশ্চিত জেনে তারা এখন উন্মাদ হয়ে যে কোন একটা ঘটনা ঘটার চেষ্টায় লিপ্ত।
 
আমরা বিষয়টা লিখিত আকারে প্রশাসনকে জানাচ্ছি। এদিকে সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত