দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-২ আসনে ২ ভাইয়ের জমজমাট লড়াই জমে উঠেছে
ঠাকুরগাঁওয়ের ৩টি সংসদীয় আসনের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ঠাকুরগাঁও-২ আসন। ইতিমধ্যে প্রতীক বরাদ্দের পর পরই জমজমাট লড়াই শুরু হয়েছে আপন চাচাতো ২ ভাইয়ের মধ্যে।
এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও নৌকার প্রার্থী ও এ আসনের সাবেক এমপি আলহাজ্ব মো: দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজন ও তার আপন চাচাতো ভাই বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আলী আসলাম জুয়েলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে অত্র এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়।
এ দুজন ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী জেলা জাপার সহ-সভাপতি নুরুন নাহার বেগম (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রিম্পা আক্তার (ডাব প্রতীক) ও সোফা প্রতীকে মো: আব্দুল কাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন। বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈলের ২টি ইউনিয়নের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, ৫ জন প্রার্থী হলেও সুজন ও জুয়েলের মধ্যে হবে জমজমাট লড়াই। আপাতত ২ জনই সমান তালেই সভা, সেমিনার, গণসংযোগসহ অন্যান্য নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছেন।
এ আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী সুজন ও স্বতন্ত্র প্রার্থী জুয়েলের মধ্যে যে কোন একজন জয়লাভ করতে পারেন। বিএনপি-জামায়াতের ভোটারদের উপরে নির্ভর করছে যে কোন প্রার্থীর জয়লাভের বিষয়টি। যদি সাধারণ ভোটাররা ও বিশেষ করে জামায়াত-বিএনপির সমর্থকেরা ভোট দিতে আসেন তাহলে ফলাফল আলাদা হবে; আর যদি ভোট দিতে না আসেন তাহলে ফলাফল আলাদা হতে পারে বলে ধারনা তাদের।
উল্লেখ্য, সীমান্ত ঘেষা বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলার আংশিক নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা