ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বুলেট থাকতে ব্যালটে কেউ হাত দিতে পারবেনা জেলা প্রশাসক ফরিদপুর


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২৩ বিকাল ৬:৪৮

ফরিদপুরের সদরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) বলেন বুলেট থাকতে ব্যালটে কেউ হাত দিতে পারবেনা বলে হুঁশিয়ার দিয়েছেন।

২৪ ডিসেম্বর (রবিবার) বিকেল ৪ টায় সদরপুর উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আকতার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম সেবা) ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেড রামানন্দ পাল, সিনিয়ার জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সুধীজন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম বলেন, আমরা অবাধ ও নিরেপেক্ষ নির্বাচন দেখতে চাই। এই জন্য সবাইকে নিরেপেক্ষ দায়িত্ব পালন করার জন্য আহবান জানিয়ে বলেন, নির্বাচনে যে কোন নাশকতা ঠেকাতে পুলিশ তৈরী  থাকবে। সুষ্ট ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যা করা দরকার আমরা তাই করবো। আপনারা কোন গুজবে কান দিবেন না। আপনাদের সব রকম নিশ্চয়তা দেওয়া হবে। এজন্য সবার সহযোগিতা চান তিনি। এছাড়া

মত বিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় উপস্থিত অনেকে তাদের মতামত পেশ করেন।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক