ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে হত্যা


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৪-১২-২০২৩ রাত ১০:১

চট্রগ্রামের সীতাকুণ্ডে নুর মোস্তফা প্রকাশ বজল (৫৮ ) নামক এক ব্যক্তিকে প্রকাশ্যে  গুলি করে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসী। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধায় উপজেলার ২নং  বারৈয়াঢালা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বজল ওই এলাকার পশ্চিম লালনগর মৌলভীপাড়া এলাকার  মুজিবুল হকের পুত্র।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লালানগর গ্রামের বাসিন্দা চিহ্নিত ডাকাত বহু মামলার আসামি তৌহিদুল ইসলামের সাথে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা ছিল নুর মোস্তফা বজলের। এলকাবসী জানান, সন্ধায় মাগরিবের নামাজ পড়ে এলাকায় দোকানে সামনে দাঁড়ানো অবস্থায় এলাকার সন্ত্রাসী তৌহিদের নেতৃত্বে একদল যুবক বজল কে এলোপাথাড়ি কোপিয়ে ও গুলি করে হত্যা করে।

তৌহিদ মোস্তফা বজলের মাথায় এলোপাথাড়ি কুপিয়ে তার ডান হাতের কব্জি পুরোপুরি কেটে নিয়ে শরীরে পরপর কয়েকটি গুলি চালালে গুরুতর আহত অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা ড: নূর উদ্দীন রাশেদ। 

সীতাকুণ্ড থানার ওসি মোঃ কামাল উদ্দিন জানান,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তৌহিদ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের ১৮টি মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে সে বজলকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন