ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ৩:৫০
ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকারগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মাবনবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই\ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই স্লোগানে গতকাল বুধবার (১১ ‍আগস্ট) শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়।
 
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় পৌর শহরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন চলাকালে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, পৌর শাখার সভাপতি ডা. শুকদেব চন্দ্র দাস, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল প্রসাদ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার প্রচার সম্পাদক সুমন কুমার ঘোষ, শিক্ষার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক প্রান্ত কুমার দাস, বিদ্যাতি সংসদের উপদেষ্টা নিলয় পাল প্রমুখ।
 
বক্তারা খুলনার রূপসার শিয়ালী গ্রামের হিন্দুপাড়া, পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন এলাকা, মৌলভীবাজারের কুলাউড়ার আদিবাসীপল্লীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে