চট্টগ্রাম-৯ আসনে প্রচারনায় জাপার প্রার্থী ব্যারিস্টার সানজীদ
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ও জাপার চেয়ারম্যানের বিশেষ উপদেষ্ঠা ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী বলেন, নৌকার প্রার্থীর পরিচয় হচ্ছে তিনি শুধু মাত্র সিটি সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর পুত্র। এ পরিচয়ে উনি পরিচিত নিজস্ব কোন পরিচয় নেই। বাপের পরিচয়ে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এলাকায় উন্নয়নে উনি কি ভূমিকা রেখেছে সেটা এলাকার জনগণ জানে। তবে আমার মা এমপি ছিলেন বাবা মন্ত্রী পদ মর্যদান রাষ্ট্রপতির উপদেষ্ঠা ছিলেন, দাদাও একাধিক মন্ত্রনালয়ের মন্ত্রী, নানাও মন্ত্রী ছিলেন, নানী, মামা, চাচাও বর্তমান সংসদ সদস্য সবাই এ দেশের এমপি মন্ত্রী ছিলেন। চট্টগ্রামের উন্নয়নের ইতিহাস এবং রাজনীতির ইতিহাস রচনা করতে গেলে আমার পরিবারকে বাদ দিয়ে কোন ইতিহাস রচিত হবে না। আমিও সেই পরিবারের উত্তরসূরী হিসেবে সংসদ সদস্য হয়ে আপনাদের সেবা করতে চাই। যে বর্তমান এমপি যেটা আপনাদের জন্য করতে পারেনি সেটা আমি করে দেখাব। যদি আমাকে সংসদে যাওয়ার সুযোগ দেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিজের ছেলের মত পছন্দ করে আমিও উনাকে মায়ের মত করে শ্রদ্ধা করি, উনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের প্রতীককে প্রধান্য না দিয়ে যোগ্যতাকে প্রধান্য দেয়ার অনুরোধ জানান ভোটারদের প্রতি।
ববিবার চট্টগ্রাম-৯ আসনের বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকের প্রচারণায় গণসংযোগ করেন ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাপার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, জাপা নেত্রী জাকিয়া আকতার ঝুমুর, কবির হোসেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা কাজেমুল হাসান শাহেদ, আবু হাসান, মোহাম্মদ সেলিম, জাকির হোসেন, জুয়েল, রাকিব, জামাল হাসান, রিদন সাকিব, সুলতান উদ্দিন, রাকিব জামাল, শিপন দে, রানা হাসান প্রমুখ। ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরীর প্রচারনায় ভোটাররা কর তালি দিয়ে স্বাগত জানান।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ