বড়দিন উপলক্ষে কুয়াকাটায় পর্যটকে মুখরিত
পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটায় খ্রীষ্টধর্মাবলম্বলীদের সবচেয়ে বড় উৎসব বড় দিনকে কেন্দ্র করে পর্যটকদের উপস্থিতি লক্ষ করা গেছে।
সোমবার (২৫ডিসেম্বর) সকাল থেকে এসকল পর্যটকদের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নেচে গিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। দীর্ঘদিন পর সৈকতে বাড়তি পর্যটকদের আনাগোনায় বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার হোটেলের অধিকাংশ কক্ষ। এভাবে পর্যটকের আগমন থাকলে পিছনের লোকসান কাঠিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছে। জানা যায়, ২৮ অক্টোবর থেকে বিএনপির ডাকা টানা অবরোধ কর্মসূচিতে পর্যটন বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দেশের পরিস্থিতি অস্বাভাবিক থাকায় পর্যটকশূন্য হয়ে পড়ে সাগরকন্যা কুয়াকাটা। তবে টানা ছুটি ও অবরোধ না থাকায় সৈকতের তীরে ছুটে এসেছেন বহু পর্যটক।
সরেজমিনে দেখা যায়, কুয়াকাটার শুটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পটে এখন পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। আগত পর্যটকরা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠছেন। আবার কেউ ছবি তুলছেন, কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ডেউ উপভোগ করছেন, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে পুরো সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। চাঁদপুর থেকে আসা পর্যটক দম্পতি মুক্তি,লিটন বলেন,আমি পরিবার নিয়ে কুয়াকাটায় ঘুরতে আসলাম। অনেক দিন আগে থেকে আসার ইচ্ছে কিন্তু সুযোগ পাইনি বড়ো দিনের ছুটি পেয়ে বেড়াতে এসেছি।
মৌসুমের শুরুতে সূর্যাস্তটা উপভোগ করলাম। দীর্ঘদিন পরে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ায় স্থানীয় ১৬টি পেশার মানুষের মুখে হাসি ফুটতে শুরু করেছে। ক্ষতি পুষিয়ে উঠতে ব্যবসায়ীরা পর্যটকদের জন্য বিশেষ ছাড় ও সুবিধা দিচ্ছেন। হোটেল আমান ম্যানেজার রিপন আকন বলেন,আমাদের হোটেলে অনেক রুম বুকিং রয়েছে। একমাসের বেশি সময়ে কুয়াকাটার ব্যবসায়ীরা বেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছে সেই ক্ষতি পুষিয়ে উঠতে এখন সবাই চেষ্টা করছে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন,বড়ো দিনের ছুটি উপলক্ষে কুয়াকাটায় পর্যটকদের ভীড় চোখে পড়ার মত।পর্যটকদের আনাগোনায় মুখরিত এখন কুয়াকাটা সৈকত। কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারী জানান, ছুটির দিনগুলোতে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ে। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সকল বিষয়ে সচেতন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে