জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা
জয়পুরহাটে 'গনমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জয়পুরহাট জেলা সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং জয়পুরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত প্রশিক্ষণে কর্মশালায় জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন খান জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতী প্রমুখ।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, যে কেউ চাইলে প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করতে পারেন। আমরা এই অভিযোগ গুলো তদন্ত সাপেক্ষে নিষ্পত্তি করে থাকি।গত বছর ৩৩ টি অভিযোগ পড়েছিল প্রেস কাউন্সিলে।যে কোন মুল্যে হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে এবং নীতি, নৈতিকতা ও রাষ্ট্রীয় আইন মেনে সাংবাদিকতা করতে হবে। নিউজ করার সময় সতর্ক থাকতে হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে তুলে ধরতে হবে।
প্রশিক্ষণে জয়পুরহাট জেলার ৪০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। পরে মুক্ত আলোচনায় সাংবাদিকদের কথা শুনেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ