ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

গাজীপুর-৫ আসন

নৌকার প্রার্থী চুমকিকে কারণ দর্শাণোর নোটিশ


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ৪:১২

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল, বাড়িয়া) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে মেহের আফরোজ চুমকি ও তার নেতাকর্মী, সমর্থকদের দ্বারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগের ভিত্তিতে এ নোটিশ করা হয়। 
২৩ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলা নির্বাহী র্কমর্কতা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আজিজুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সরকারি গাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা, কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদে নির্বাচনী প্রচারণা, জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সামনে বিশালাকার তোরণ ও প্যান্ডেল নির্মাণ, কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন, নিয়মিত গাড়ি ও মোটর শোভাযাত্রার মাধ্যমে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, অন্যান্য প্রার্থীর প্রচারনায় বাধা প্রদান এবং তার কর্মী সমর্থকদের উপর হামলা ও হুমকি ধমকির মতো গুরুতর অভিযোগ রয়েছে মেহের আফরোজ চুমকি ও তার নেতাকর্মী, সমর্থকদের বিরুদ্ধে। যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ প্রচারণার ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় কেন চুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর কেন প্রতিবেদন প্রেরণ করা হবে না তা আগামী দুই কর্ম দিবসের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে কারণ দর্শাণোর জন্য বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন