ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

২০ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক অনুমোদন ইসির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১২-২০২৩ রাত ৯:১৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয়ভাবে ৫১৭ ও মাঠ পর্যায়ে ২০ হাজার ২৫৬ জন দেশি পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোট পর্যবেক্ষণে পর্যবেক্ষকদের বেশকিছু নির্দেশনা মানতে হবে বলেও জানিয়েছে দেশের নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এই তথ্য জানিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে শরিফুল আলম জানান, কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন। সবমিলিয়ে ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষক এবার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ ও সংশ্লিষ্ট আইন মেনে সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষকদের অনুমোদন দেয়া হয়েছে। পর্যবেক্ষক সংস্থার কতজন পর্যবেক্ষক কোন আসনের কোন জেলার কোন উপজেলার নির্বাচন পর্যবেক্ষণ করবেন তাও নির্ধারণ করে দেয়া হয়েছে।
ইসির বার্তায় বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় হতে শুধুমাত্র কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার প্রদান করা হবে। অনুমোদিত স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।

স্থানীয় পর্যবেক্ষকদের যেসব নির্দেশনা দিয়েছে ইসি: রিটার্নিং, সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ অনুযায়ী যাচাই-বাছাই করে অনুমোদিত পর্যবেক্ষক সংস্থাকে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সরবরাহ করতে হবে।

নির্বাচন কমিশন থেকে অনুমোদিত পর্যবেক্ষক সংস্থার প্রত্যেক পর্যবেক্ষকের জন্য এসএসসি/সমমানের সনদের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবিসহ একটি আবেদন রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দেবে। রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসার এ সকল তথ্যাদি নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ অনুযায়ী যাচাই-বাছাই করে সংস্থাভিত্তিক কমিশন থেকে অনুমোদিত বৈধ পর্যবেক্ষকদের তালিকা প্রস্তুত করবেন এবং তাদের নির্বাচন কমিশনের নির্ধারিত পরিপত্র ও গাড়ির স্টিকার প্রদান করবেন।

সরবরাহকৃত পরিচয়পত্র কোনভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং তা আবশ্যিকভাবে প্রদর্শন বা ঝুলিয়ে রাখতে হবে। কোনো পর্যবেক্ষক যদি কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কিংবা স্থানীয় কমিটির পদাধিকারী হন কিংবা স্থানীয় নির্বাচনী এজেন্ট/প্রচারণা কমিটি পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তাহলে তাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে কোনো কার্ড ইস্যু করা যাবে না।
নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা স্টিকারযুক্ত গাড়িতে অনুমোদিত পর্যবেক্ষক ছাড়া অন্য কেউ ভ্রমণ করাতে পারবেন না।

নির্বাচন কমিশনের নির্ধারিত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইতোমধ্যে নির্বাচন কমিশন হতে সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সরবরাহ করা হয়েছে। পর্যবেক্ষকদের জন্য কোনো মোটরসাইকেলের স্টিকার ইস্যু করা হবে না।

আবিদ রহমান / আবিদ রহমান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক