শরণখোলায় বিএনপি ও যুবদলের ৫০ নেতাকর্মীর আ.লীগে যোগদান
বাগেরহাটের শরণখোলায় বিএনপি ও যুবদলের ৫০ নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর ওয়ার্ডে নৌকা প্রতীকের এক পথসভায় উপস্থিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেন তারা।
যোগদানকৃতদের মধ্যে উত্তর রাজপুর ওয়ার্ড বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হাওলাদার, কবির শিকদার, রফিক হাওলাদার এবং ওয়ার্ড যুবদলের সহসভাপতি ইসাহাক হাওলাদার ও নজরুল শিকদার রয়েছেন। অন্যরা দলের বিভিন্ন পদধারী নেতা ও সক্রিয় কর্মী। ৪৬নম্বর উত্তর রাজাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আ. ছত্তার বয়াতীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়রাম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সমন্বয়ক রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুগ্ম-সাধরাণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম কালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুস্তম হাওলাদার, উপজেলা তাতালীগের সভাপতি ও অত্র ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জাকির হোসেন খান, সদস্য সচিব খলিলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্র ভিত্তি সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম, জেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান উদ্দিন শুভ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ মীর প্রমূখ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied