ঢাকা বিমানবন্দরে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ পালিত
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৩০ ডিসেম্বর, ২০২৩ রোজ শনিবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগামভির্যে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ পালিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মাসংস্থান মন্ত্রণালয়ের অধিন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো'র সার্বিক তত্তাবধায়নে পরিচালিত প্রবাসী কল্যাণ ডেস্ক-এর উদ্যোগে আয়োজিত এই দিবসটি উদযাপন উপলক্ষে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ প্রধান ডেস্কের সামনে এবং আন্তর্জাতিক আগমনের গেইটে যথাক্রমে বিদেশগামী এবং প্রত্যাগত ৫০০ প্রবাসী কর্মীদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষ এর সমন্বয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ,আইওএম, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবী, ওকাপ, বিএমডিএফ ও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত টি-শার্ট, ক্যাপ, ব্যাগ, ফুল, মগ এবং খাদ্য সামগ্রি বিতরনে অংশগ্রহণ করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মোঃ শোয়াইব আহমাদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথোরিটি অব-বাংলাদেশ, আইওএম বাংলাদেশ, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবী এবং বিএমডিএফ এর প্রতিনিধিবৃন্দ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যুগ্ম-সচিব ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থা ও কল্যাণ) মোঃ শোয়াইব আহমাদ খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অসামান্য অবদান রয়েছে। তিনি প্রবাসী দিবসের গুরুত্ব, প্রবাসীদের অধিকার রক্ষা এবং প্রবাসী কর্মী ও তাদের কল্যাণ নিশ্চিত করার দৃঢ় অংগীকার ব্যক্ত করেন।
সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জানান, মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বারের মতো এ বছর সারাদেশে ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করা হচ্ছে। সে প্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবাসী কল্যাণ ডেস্কের আয়োজনে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ পালনের আয়োজন করা হয়েছে। এই আয়োজনকে সফল করার জন্য সহযোগিতা প্রদানকারী দেশি বিদেশি সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি