ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হুমকি ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৪:৩২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়পুরহাট ১ আসনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কা আব্দুল আজীজ মোল্লার কর্মীর উপর নৌকা মার্কার কর্মীদের দ্বারা হুমকি ও হামলার প্রতিবাদে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ৩০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে পৌরশহরের জিরো পয়েন্ট এলাকায় এই  বিক্ষোভ   সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন  পৌর কাউন্সিলর জাকির হোসেন মোল্লা ও হায়দার আলী পলাশসহ  স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কা আব্দুল আজীজ মোল্লা অভিযোগ তুলে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণার মধ্যেই আমার জনপ্রিয়তার প্রতি ঈশ্বার্নিত হয়ে নৌকা মার্কার প্রার্থীর কর্মী সমর্থকরা আমার নেতাকর্মীদের বিভিন্নভাবে   হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন,  মারধর করছেন,  তারা আমার কাঁচি  মার্কার পোস্টার ছিড়ে ও পুড়ে  ফেলছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। কিন্তু আমার মার্কার প্রচার-প্রচারণার সময় বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় নৌকা মার্কার কর্মীরা হুমকি ধামকি দিচ্ছে,পোষ্টার টাংগানোর সময় বাধা দেওয়া হচ্ছে। এই রকম চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন আশা করবো কেমন করে? গত কাল শুক্রবার( ২৯ ডিসেম্বর) বিকেলে  আমার এক কর্মীর উপর নৌকা মার্কার কেডার বাহিনীরা হামলা করে আহত করেছে।সেই কর্মী এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আমার এই কর্মীর উপর এই রকম নেক্কারজনক  হামলা মোটেও কাম্য নয়।

তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে ভোটের নামে  প্রহসনের নির্বাচন হবে, যা কারোরই কাম্য নয,  উল্লেখ করে তিনি নির্বাচনের পূর্বেই সকল  সন্ত্রাসী ও ক্যাডারদের গ্রেফতারের দাবি জানান। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত