রূপগঞ্জে জাতীয় পার্টির প্রচারণায় বাঁধা
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় তার সমর্থকের হুমকি ধামকি ও তার নির্বাচনী পোষ্টার ও ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগও করেন তিনি। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভুলতা ইউনিয়নের ভায়েলা, মাঝিপাড়া, পাড়াগাঁও, মিয়াপাড়া, মর্তুজাবাদ, নাহাটি, মতিন মার্কেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
এসময় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিদিনই প্রতিটি এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে লাঙ্গল প্রতীকের জন্য ভোট চাচ্ছি। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ও অন্যান্য দলের সমর্থকরা আমাকে ও আমার কর্মীদের নির্বাচনে প্রচারণা ও গণসংযোগে বিভিন্নভাবে বাঁধা প্রদান করছে। এছাড়া কায়েতপাড়া ও দাউদপুরে আমার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। নির্বাচনে যারা আমার সমর্থনে কাজ করছেন তাদের মধ্যে কয়েকজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের পরে লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকদের বাড়িতে থাকতে দেওয়া হবে না। আমি এলাকাতেই যাচ্ছি সে এলাকাতে মানুষের গণজোয়ার দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ লাঙ্গল প্রতীককে সাদরে গ্রহণ করছে। নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি নির্বাচিত হলে রূপগঞ্জ থেকে বেকারত্ব দূরী করবো। ঢাকার এতো কাছে হওয়ার পরও রূপগঞ্জ এখনো অনেক অনুউন্নত আমি রূপগঞ্জকে উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবো।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied