চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল উদ্ধার
র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কর্তৃক শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছে। ৩০ শে ডিসেম্বর দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-৫, জানান
২৯ ডিসেম্বর রাত ৮ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মুনীম ফেরদৌস, এসজিপি, পিএসসি, এসি এর দিক নির্দেশনায় কোম্পানী অধিনায়ক মেজর মারুফুল ইসলাম এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘরের মধ্যে লাল রঙের ০৭টি বালতিতে পরিত্যক্ত অবস্থা ককটেল সদৃশ বস্তুর সন্ধান পায়। আভিযানিক দল তৎক্ষণাৎ এলাকাটি কর্ডন করে এবং সাধারণ জনগনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় এবং পরবর্তী সেখানে ৪১ টি ককটেল উদ্ধার করা হয়। র্যাব-৫, সিপিসি-১ আরও জানান চাঁপাইনবাবগঞ্জ ভৌগলিক কারণেই মাদকের চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে মানুষের সাধারণ জীবন যাপন বাঁধাগ্রস্থ করতে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করছে। উল্লেখ্য, অতি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন কমিশনের অফিস, ডিসি অফিস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর টেনিস গ্রাউন্ড সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরী করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক তৈরী করতে না পারে সে জন্য র্যাবের সকল সদস্য সদা প্রস্তুত রয়েছে বলে জানান।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার