সাতক্ষীরা শ্যামনগর গোলাম রেজার নোঙর প্রতীকের জনসমুদ্র
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজার নির্বাচনী পথসভা হাজার হাজার নেতাকর্মীদের শতষপূর্ত অংশগ্রহণে জনসভায় পরিনত হয়েছে।দুপুর থেকে রাত অব্দি তারা পথসভা স্থানে উপস্থিত ছিলেন।পথসভার স্থান ছাড়িয়ে এক সময় রাস্তার দু'ধারে সাধারণ মানুষের ভীড়ে সেটি জনসভায় পরিনত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত নোঙর প্রতিকের প্রার্থী মহাজোটের অন্যতম সদস্য সাবেক এমপি ও সংসদীয় হুইপ এইচ এম গোলাম রেজা প্রধান অতিথি হিসাবে নির্বাচনী পথসভায় তার বক্তব্যে বলেন,আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের নির্বাচন।এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে জনগণ কোন ভাবেই মেনে নেবে না।নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।বিশ্বের দরবারে এবারের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন।কোন প্রকার অনিয়ম বা বেশী শক্তি দিয়ে নির্বাচনে প্রশ্নবিদ্ধ করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো।একজনে অপকর্ম অন্যকেউ মেনে নেবে না।নিজে অপকর্ম করে আমাদের পুলিশ প্রশাসনের উপর চাপালে হবে না।যার ভোট সেই দেবেন কোন প্রকার ভয়ভীতি ছাড়া।ভোট হবে উৎসবমুখর পরিবেশে।সে জন্য সকাল সকাল ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে।নিজের পছন্দের প্রার্থী ভোট দেওয়ার আহবান জানান।
গোলাম রেজা তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান জানান এবং সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নোঙর প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য হিসাবে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
নোঙর প্রতীকের নির্বাচনী পথসভার সভাপতি জি এম জিয়াউর রহমান জগনু'র
সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ মায়াজ(রেজার ছেলে) তার ছেলের শশুর ইন্জিনিয়ার ইউনুস আলী।
হাফেজ আব্দুর রশীদের সঞ্চালনায় নির্বাচনী পথসভায় অতিথি হিসাবে বক্তব্য দেন,শিমু-রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ,এ্যাড.জি এম মুনসুর রহমান,সাংবাদিক আব্দুল হাকিম,মো. শহিদুল ইসলাম,দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য আল- মামুন, রবিউল জোয়ার্দার,গৌর পদ দাস,মো.আবুল হোসেন,সাবেক ইউপি সদস্য মো.নাসির উদ্দীন, মো.আবু ইছা,মোল্ল্যা জামাল উদ্দীন, প্রভাষক মুহাসিন হোসেন, নূর নগর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রমিক নেতা জি এম আব্দুল লতিফ,বাউল শিল্পী ফারুক বয়াতী,মো.আবু বকর সিদ্দিক,শেখ মফেজ, মো. আমিনুর রহমান, মোখলেসুর,সাবেক ইউপি সদস্য মো. আবুল বাসার প্রমুখ।
এমএসএম / এমএসএম
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক
বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন
বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত