সাভারে গর্ভবতী মহিলাকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার : আটক ২
দেনমোহর ১০ লাখ টাকা নির্ধারণ করায় বিয়ের প্রায় এক বছর পর সাভারে নানা ও মামাশ্বশুরকে হাত বেঁধে নির্যাতন করেছে জামাতা কালাম ও তার পরিবার। এ ঘটনায় বশির মহাজন ও তার ছেলে আবুল কালামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক বশির আহমেদ ও তার ছেলে কালাম সাভারের বনগাঁও ইউনিয়নের কাজিপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে গত ১০ আগস্ট বিকেল ৫টার দিকে সাভারের কাজিপাড়ার একটি বাসায় হাত বেঁধে নানাশ্বশুর আব্দুল মান্নান ও মামাশ্বশুর শহিদ মোল্লাকে নির্যাতন করেন বশির ও তার দুই ছেলে। আজ দুপুরে অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সাভারের কাজিপাড়া এলাকার বশির মহাজন ও তার ছেলে আবুল কালাম। তারা একই এলাকার স্থায়ী বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত এক বছর আগে নাতনি সোনিয়াকে সাভারের কাজিপাড়া এলাকার বশির আহমেদের ছেলে আবুল কালামের সাথে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে দেন। বিয়ের এক মাস পর সিঙ্গাইর উপজেলার খাসেরচর এলাকায় শ্বশুরবাড়ি গিয়ে বাকবিতণ্ডয় জড়িয়ে পড়ে কালাম। এ সময় ১০ লাখ টাকা দেনমোহর করায় কালাম চড়াও হয়। এরপর থেকে তাদের আত্মীয়তায় ভাটা পড়ে। যাতায়াত বন্ধ হয়ে যায় উভয়ের। সোনিয়া গর্ভবতী হলে তার মা মেয়েকে বাড়ি আনতে বলেন পরিবারের লোকজনকে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১০) আগস্ট স্থানীয় দুজনের মাধ্যমে নাতনিকে আনতে যান শহীদ মোল্লা ও তার বাবা। এ সময় তাদের একটি নির্জন বাড়ির ছাদে তুলে হাত বেঁধে নারকীয়ভাবে নির্যাতন করেন জামাতা কালাম ও তার পরিবারের সদস্যরা। পরে শহিদ মোল্লা ও আব্দুল মান্নানকে ভিডিও করে মান্নানের অপর সন্তানের মোবাইলে পাঠিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। এ সময় ৯৯৯-এ ফোন করে তাদের উদ্ধার করা হয়। তবে কৌশলে নির্যাতনকারীরা পালিয়ে যায়। আজ দুপুরে অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বশির ও কালামকে আটক করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর রহমান বলেন, ভুক্তভোগীরা আজ থানায় এসে অভিযোগ দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
এমএসএম / জামান
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত
Link Copied