সাতকানিয়ায় জবর দখল করতে গিয়ে দূর্বৃত্তরা মাথা ফাটালো ৪জনের
সাতকানিয়ার ছদাহায় জায়গা জমির বিরোধের জেরে হামলা ও মারধরের অভিযোগ ওঠেছে কিছু দুবৃর্ত্তদের বিরুদ্ধে । আজ( ৩১শে ডিসেম্বর) রবিবার সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে খোদ্দ কেওচিয়া ৯ নম্বর ওয়ার্ডের ছহির পাড়াস্থ সকাল ১১টায় পরিদর্শনে গেলে স্থানীয়রা এই ঘটনার বর্ণনা দেন।
ঘটনায় আহত ৫জন, তবে দুজনের অবস্থা আশংকাজনক ও গুরুত্বর বলে জানা গেছে। আহতরা হলেন এই এলাকার মৃত নেয়াজুর রহমানের ছেলে মন্জুর আলম (৪০) যার মাথায় সেলাই করা হয়েছে ১২টি,কবির আহমদ সিদ্দিকীর ছেলে আনিছুর রহমান সিদ্দিকী,মৃত মৌলভী আমিনুল হকের ছেলে একরামুল হকসহ ৫জন, তার মধ্যে মন্জুর আলম আর একরামুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।গত ২৭শে ডিসেম্বর সাতকানিয়া থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে এবং ৩০শে ডিসেম্বর সকাল ১১টায় ঘটে যাওয়া বিষয় নিয়ে জানা যায় মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরেও স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় রমজান আলীরা ট্রাক্টর নিয়ে দীর্ঘদিনের মন্জুর আলমদের দখলে থাকা জমি চাষ করার জন্য ওঠেপড়ে লেগে যায়,এক পর্যায়ে মন্জুর আলম আর আনিছুর রহমান ও একরামুল হকরা বাধা প্রদান করলে ছহির পাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে রমজান আলী(৩০), মৃত আব্দুস সাত্তারের ছেলে মোস্তাক(৪৫) মৃত মোজাহের মিয়ার ছেলে মো:কামাল(৩৫), মৃত মোজাহের মিয়ার ছেলে মো:জহির, আব্দুল হাকিমের ছেলে মো:মূছা (৪০) আব্দুল হাকিমের ছেলে মো: দিদার(৩৮),মৃত হোসেনুজ্জামানের ছেলে মো: আহমদ মিয়া(৫৫) মো রাকিব(২১) মো:মূছা এর স্ত্রী শিমুল, রমজান আলীর স্ত্রী তানজিনা আকতার লাকিসহ অন্তত ১৪জন মিলে মন্জুর আলমদের বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে তারা গুরুত্বর আহত হন। ঘটনার পর পরই ঘটনাস্থলে যাওয়া এসআই আব্দুর রহিম ও এসআই মাজহারুল ইসলাম জানান,জমিজমার বিরোধে রমজান আলীরাও গুরুত্বর আহত হন এবং নজির আহমদ সিদ্দিকী পরিবারের মনজুর আলমরাও গুরুত্বর আহতন হন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে শনিবারের সকালের ঘটনায় আওয়ামী লীগনেতা নজির আহমদ সিদ্দিকী বলেন,১০০বছরের আমাদের পৈতৃক সম্পত্তি রমজান আলীর কু-নজরের শিকার হওয়ায় তার দখলের অপচেষ্টার অংশ হিসেবে অবৈধ ভাবে ট্রাক্টর নিয়ে চাষ করতে আসলে আমার ভাইপোও আমার ভাগিনারা বাধা প্রদান করলে তারা পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালায়,আমি এই হামলায় কাউকে ছাড়বোনা প্রত্যেককে আইনের আওতায় আনবো।তিনি আরো বলেন ২৭শে ডিসেম্বরও তারা একটি ঘটনা ঘটিয়েছিলো তখনও আমার ভাইপোর স্ত্রী আমিনা বেগম বাদী হয়ে সাতকানিয়া থানায় শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে রমজান আলী(৩০), মো. রাসেল (৩৫), মো: মুসা((৩২), মো: জহির(২২), শাইর আহমদ (৪২), রাজিয়া বেগম(৩০), তানজিনা আক্তার লাকি(২৭), মোস্তাক আহমদ(৩৮) এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন