ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১২-৮-২০২১ বিকাল ৫:৪২

পটুয়াখালীর কলাপাড়ায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) বেলা ১১টায় উপজেলার সাধারণ শিক্ষার্থী ও মিঠাগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ কর্মসূচির আয়োজন করেন। পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যার বিচারের দাবিতে কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন তারা। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে উপজেলার কলেজ, মাদ্রাসা পড়ুয়া সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান দিপু, কলাপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামান হিরন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা, মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাহাত মৃধা, নিহত রাকিবুলের পিতা নাসির মাতুব্বর ও তার মামি মোসা. রুনা বেগম প্রমুখ।

বক্তারা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনার মূল হোতা মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি তরিকুল ইসলামসহ অন্যান্য আসামিসহ মদদদাতাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। একই সাথে দলীয় কোন্দলে আর যাতে কোনো মায়ের কোল খালি না হয় তা নিশ্চিতে বক্তব্য প্রদান করেন তারা।

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাত ৯টার দিকে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুলকে (২২) কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে বেশ কয়েকজন দুর্বত্ত। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসাপাতালে নিয়ে গেলে প্রথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কজেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ১১ দিন মৃত্যুর সাথে লড়ে ৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজের পঙ্গু ইউনিটে তার মৃত্যু হয়। 

এমএসএম / জামান

দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপুরা

কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধার হওয়া ৪৫ মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় স্কাফ সিরাপ ও পাতার বিড়ি উদ্ধার, সিজার মূল্য আড়াই লাখ টাকার বেশি

কুড়িগ্রামের চরবাসীর স্বপ্ন বাঁচিয়ে রাখছে গবাদিপশু পালন

সাতক্ষীরায় জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিক্ষোভ

সিংড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ উদ্বোধন

দুনীতি বন্ধ করাসহ আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবোঃ হাসানাত আব্দুল্লাহ এমপি

রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে ত্রাণ বিতরণে প্রধান অতিথি দীপেন দেওয়ান এমপি

ধুনটে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি ঘোষণা

বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন

কুড়িগ্রামে বাংলা কিউআরকোড ব্যবহারে প্রবালী ব্যাংক পিএলসির ক্যাম্পিং

​রাণীনগরে গরু চুরি মামলার আরও ৩ আসামি গ্রেফতার ৫টি গরু উদ্ধার

ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে তোলার অভিযোগ