পাবনায় ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত ১৫
পাবনা শহরে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় মিছিল থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পাবনা শহরের দই বাজার মোড়ে এঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন পাবনা জেলা ছাত্রলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, পাবনা সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, সেতু ফকির, হাবিবুল হাসান রনি। বাকিদের তাৎক্ষনিক নাম জানা যায়নি।
আটককৃতদের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহিল কাফি, পৌর ছাত্রদল নেতা শিমুল, মালঞ্চি ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ মাহিন, গয়েশপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ নাসিম। বাকিদের নাম জানা যায়নি।
পুলিশ, নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন শারীরিক নির্যাতনের মাধ্যমে আত্মীয়-স্বজনদেও গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে মিছিলটি শহরের ট্রাফিক মোড় থেকে বের করে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে ইন্দিরা মোড় দিয়ে দই বাজার মোড়ে পৌঁছায়। এসময় দই বাজার মোড়ে পৌছা মাত্রই লাঠিচার্জ করে পুলিশ। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। এসময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এবিষয়ে পাবনা জেলা ছাত্রলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট বলেন, ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন শারীরিক নির্যাতনের মাধ্যমে আত্মীয়-স্বজনদেও গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বের করি। আমাদের মিছিলটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু পুলিশ পেছন থেকে নারকীয়ভাবে আমাদের মিছিলে হামলা চালায়। এতে আমিসহ আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আটক করা হয়েছে অন্তত ১০ জনকে।
এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘তাদের (ছাত্রদল) একটি মিছিল দই বাজার মোড়ে বাধা দেয়া হয়। এসময় তাদের ধাওয়া দিলে দৌঁড়ে পালাতে গিয়ে কয়েকজন পড়ে যান। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের যাছাই-বাছাই চলছে। প্রকৃত সংখ্যা পড়ে জানানো হবে।’
এমএসএম / এমএসএম
প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ ভিত্তিহীন: রামেবি উপাচার্য
তালায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, মামলা ও গ্রেপ্তার ৫
বাঁশখালীতে মাটির মসজিদ মাদরাসার ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
বড়লেখায় মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০
নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ
ভূরুঙ্গামারীতে গণশুনানি অনুষ্ঠিত নানান ধরনের সমস্যা তুলে ধরলেন সাধারণ মানুষ
অপরাধ জগতের লাগামহীন সম্রাট 'স্টিভ' পর্নোগ্রাফি মামলায় ঢাকা থেকে গ্রেফতার
আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
শান্তি ও নিরাপত্তার জন্য আমৃত্যু পাশে থাকবো: এস এম জিলানী
পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান