ডেমরায় ট্রাকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ নৌকার সমর্থকদের বিরুদ্ধে
রাজধানীর ডেমরায় মধ্য হাজীনগর এলাকায় মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সতন্ত্র ট্রাক মার্কার নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। রোববার দিনগত রাত পৌনে ২ টার দিকে ট্রাকের পক্ষের নেতা মুন্সি মুজিবুর রহমান মিলনের বাসার গেইটে ৩ টি মোটর সাইকেলে আসা ৬ জন নৌকার সমর্থক হামলা চালায়। এ সময় তারা অক্যথ্য ভাষায় মিলনকে গালাগালি করে ট্রাকের পক্ষ থেকে সরে নৌকার পক্ষে কাজ করার জন্য হুমকি—ধমকি দিতে থাকে। অন্যথায় তাকে হত্যার হুমকি দিয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী মিলন। এরপরই তারা ট্রাকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে দ্রুত সরে পরে। মিলন ওই এলাকার মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় ইউনিট আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় মসজিদ কমিটির সহ—সভাপতি ও ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের তৃতীয় লেনের সভাপতি।
ভুক্তভোগী মিলন জানায়,ঢাকা—৫ আসনে সতন্ত্র প্রার্থী ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। তার বাবা এ আসনের ৪ বারের এমপি ছিলেন বলে আমি সহ ঘরে ঘরে তার সমর্থক রয়েছে। তার জনপ্রিয়তাও অনেক বলে নিরবে কাজ করছে সবাই। এদের মধ্যে আমরা বেশ কিছু লোক তার পক্ষে কাজ করছি বলে রোববার গভীর রাতে ৬ জন নৌকার সমর্থক এসব নেক্কারজনক কাজ করেছে। তারা ক্যাম্পের লাইটগুলো পর্যন্ত ভেঙ্গে ফেলেছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়েছে বলে তাদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, পুলিশের উর্ধতনসহ আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত চালাচ্ছি। চিহ্নিত হলেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি