অভয়নগরে ৫৫হাজার শিক্ষার্থী হাতে পেলেন নতুন বই; শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হলো বই উৎসব
যশোরের অভয়নগরে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বছরর প্রথম দিনই উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার ২ শত ৪৩জন শিক্ষার্থী এবং মাধ্যমিক স্তরের ৩০হাজার শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়েছেন। সোমবার অভয়নগর উপজলা প্রাথমিক শিক্ষা অফিসারের আয়োজনে উপজলার পূর্ব বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবর আয়াজন করা হয়। অভয়নগর উপজলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অভয়নগর উপজলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশষ অতিথি হিসব বক্তব্য রাখেন-নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী নাহিদা সুলতানা, পূর্ব বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার শেখ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. মারুফুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল হাসান বিশ্বাস প্রমুখ। অপরদিকে দুপুরে উপজলার নওয়াপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক ও প্রাথমিক শাখায় বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান উপস্থিত ছিলেন- দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মো. মনিরুজ্জামান, প্রশান্ত কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার সাহা প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান