ঢাকা-৫ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি,র মনোনীত প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি,র মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারোয়ার খান নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। কাঁঠাল প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে অংশ গ্রহণ করছেন তিনি।
সোমবার ১জানুয়ারি ঢাকা-৫ নির্বাচনী আসনের সারুলিয়া,হাজীনগর,ডেমরা,স্টাফকোয়াটার,যাত্রাবাড়ি এলাকায় গণসংযোগ চালান সারোয়ার খান। এ সময়ে তার সঙ্গে কয়েক শত সমর্থক অনুসারী এই নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন কাঁঠাল প্রতীক নিয়ে ঢাকা-৫ আসনে নির্বাচনে অংশগ্রহণ করা সারোয়ার খান।
স্থানীয় ফারুক ভূঁইয়া নামে একজন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এলাকা বাসীর উদ্দেশ্য বলেন,সারোয়ার খান একজন ভালো মানুষ, সাহসী মানুষ, উনি নির্বাচিত হলে এ এলাকার মানুষদের জন্য অনেক ভালো হবে। উনার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি এটা হলো, কোন ধানাই-পানাই নাই। আমরা যখন যে কাজ করি, আমরা নিজের স্বার্থটা আগে দেখি। এবং আমি নিজে মনে করি যে, উনার যে সাহস আছে, এ সাহসটা অন্যদের নেই, অন্যদের আরও একশ’ বছর লাগবে উনার মতো সাহসী হতে। এজন্যে আমারা ভালো একটা সাহসী একজন মানুষকে বেছে নিলাম। আপনারাও আশা করবো, তার পক্ষে কাজ করবেন, তাকে ভোট দিয়ে আপনার আপনাদের এমপি নির্বাচিত করবেন, যাতে পরবর্তী পাঁচ বছর উনি যেন আপনাদেরকে সেবা করতে পারেন, আপনাদেরকে যেন ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারেন, এ এলাকার যে নানা ধরণের সমস্যা আছে, উনি সাহসের সাথে এগুলো মোকাবেলা করবেন। এজন্য আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কাঁঠাল প্রতীকে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে সারোয়ার খান কে বিজয়ী করবেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি