ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২-১-২০২৪ দুপুর ২:২
মানিকঞ্জের সাটুরিয়ায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা -আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন
উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন অব্যাহত রাখে তারা। এতে মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল হয়।
 
এসব বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত একাধিক শ্রমিকরা জানান, বর্তমান সরকার শ্রমিক বান্ধব। তবে অজ্ঞাত কারণে সরকারি নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দিচ্ছে না রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষ। একাধিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও এ বিষয়ে উদাসিন কর্তৃপক্ষ। যে কারণে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তারা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে।
 
এ বিষয়ে রাইজিং স্পিনিং মিলস এর এজিএম মোঃ মোশাররফ হোসেন  বলেন,সরকার গার্মেন্টস সেক্টরে নতুন কাঠামো করে বেতন ভাতা দিচ্ছেন। স্পিনিং মিলস  তার আওতাভুক্ত নয়। কিন্তু বিষয়টি না বুঝেই আন্দোলন করছে রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা। এখানে কারো ইন্ধনেই অসাধু কিছু শ্রমিক অহেতুক এই আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি।
 
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, ঢাকা আরিচা মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে টিমসহ ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিক শ্রমিক পক্ষের সাথে কথা বলে দীর্ঘ সময় পর  মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ