ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২-১-২০২৪ দুপুর ৩:৪৩

মাগুরার শালিখায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশব্যাপী একযোগে উদযাপিত দিবসটির এবারের প্রতিপাদ্য " সমাজ সেবায় গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ "

এ উপলক্ষে ২জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. কামাল হোসেন চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, মিলন ঘোষ (ওসি তদন্ত) শালিখা থানা, মোছাঃ নাসিমা খাতুন উপজেলা সমাজসেবা অফিসার, মোছাঃ মর্জিনা খাতুন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আবুবক্কার মাস্টার সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ফারুক হোসেন, মুন্সি জিন্নাত আলী অটিজম বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী বলেন, দুস্থ্য অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীতা নারী ও প্রবীণ ব্যক্তিবর্গসহ সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে লাগসই ও টেকসই প্রকল্প গ্রহণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মোট ৫৪টি জনহিতকর কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজসেবা কাজ করে যাচ্ছে।

আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা