জবির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে নাসির উদ্দীনকে অব্যাহতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সূত্রে বিষয়টি জানা যায়।
এর পূর্বে গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে পহেলা জানুয়ারি থেকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। অর্থাৎ গতকাল থেকেই এটি কার্যকর হয়।
প্রসঙ্গত, ড. কাজী মো. নাসির উদ্দীন ২০১৯ সালের জুনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পান। তার মেয়াদ গত ২০২১ সালের ২২ জুন শেষ হয়।
তবে এরপর নতুন পরিচালক নিযুক্ত না করে আবার নাসির উদ্দীনকেই ২০২১ সালের জুলাইয়ে পুনরায় অনির্দিষ্টকালের জন্য অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে বেশ কয়েকবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied