শুধুমাত্র নৌকায় ভোট দিয়েই মেঘনার সঠিক উন্নয়ন ঘটানো সম্ভব - সেলিমা আহমাদ
মঙ্গলবার কুমিল্লার মেঘনায় নির্বাচনী প্রচারণা চালান কুমিল্লা-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী জনাব সেলিমা আহমাদ মেরী।
এ সময় মানিকার চর এল এল মডেল হাইস্কুলে এক বিশাল জনসভায় বক্তৃতাকালে সেলিমা আহমাদ বলেন, মেঘনা উপজেলা গঠন আওয়ামী লীগের অবদান। তাই আওয়ামী লীগই পারবে এই উপজেলার প্রকৃত উন্নয়ন ঘটাতে। আর এজন্য আপনাদেরকে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগের অন্য কোন মার্কা নেই। তার মার্কা শুধুই নৌকা। মুক্তিযুদ্ধের পক্ষের মার্কা নৌকা।
বাংলাদেশের সাথে সাথে মেঘনা উপজেলাও এগিয়ে যাবে, সাথে এগিয়ে যাবে এই এলাকার জনগণ। মেঘনার জনগণের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তারা পরিশ্রম করতে জানে। কুমিল্লার উন্নয়নে মেঘনার জনগণ বিশাল ভূমিকা রাখতে সক্ষম।
আমরা মেঘনা উপজেলার শিক্ষারমান উন্নত করবো। কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে, যাতে করে ছেলে মেয়েরা বেকার বসে না থাকে। শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে।
পুরুষ ও নারী ভোটের মূল্য সমান কিন্তু উন্নয়নের ক্ষেত্রে নারীরা পিছিয়ে। মেঘনার নারীরা যাতে ঘরে আয় করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। আমি বাংলদেশের অনেক জায়গায় নারীদের উন্নয়নে কাজ করেছি। এটা আমার জন্য নতুন কিছু নয়। আমি এই উপজেলায়ও এটা বাস্তবায়ন করবো। এই এলাকার
চিকিৎসার ব্যবস্থা ততটা উন্নত নয়। আমরা এখানকার হাসপাতাল এবং এগুলোর চিকিৎসা ব্যবস্থা নিয়েও কাজ করবো। আর আমাদের এই কাজের মাধ্যমেই গ্রাম হবে শহর, আসছে আলোর প্রহর। আলো এসেছে, আলো আসবে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন (সভাপতি, কুমিল্লা (উ:) জেলা আওয়ামী), শেখ আঃ আউয়াল( সহ সভাপতি,কুমিল্লা জেলা (উ:) আওয়ামী), আব্দুল্লাহ আল বাকী শামীম (আহ্বায়ক, মেঘনা উপজেলা যুবলীগ), আব্দুল বাতেন (প্যানেল চেয়ারম্যান, মানিকারচর ইউনিয়ন পরিষদ), হালিমা আক্তার (আহবায়ক,মেঘনা উপজেলা মহিলা আওয়ামী লীগ), সেলিম মুন্সি (সভাপতি, মেঘনা উপজেলা কৃষক লীগ), গাজী মো: আলী হোসেন (আহ্বায়ক, মেঘনা উপজেলা,স্বেচ্ছাসেবক লীগ), মহসীন সোহাগ (সভাপতি, মেঘনা উপজেলা ছাত্রলীগ), চন্দনপুর, মানিকার চর, বড়কান্দা, ভাঙরখোলা, লুটের চর, গোবিন্দপুর, রাধানগর, চালিভাঙ্গা এর চেয়ারম্যানবৃন্দ এবং থানা আওয়াজী লীগ নেতৃবন্দ।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ