ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১২-৮-২০২১ বিকাল ৬:৫৩
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের  সিন্দুরউড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
 
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে শামীম তার মোটরসাইকেল নিয়ে সুলতানপুরে বোনের বাড়িতে যান। দুপুর ১টার দিকে বোনের বাড়ি থেকে ফেরার পথে রাধিকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে শামীম মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু