ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বিএনপিপন্থী আইনজীবিদের আদালত বর্জন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩-১-২০২৪ বিকাল ৫:৫২

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে জয়পুরহাটে আদালত বর্জন করেছে জেলা বার অ্যাসোসিয়েশনের বিএনপিপন্থী ও সমমনা আইনজীবিরা।বুধবার সকালে আদালত বর্জন করে জেলা বার অ্যাসোসিয়েশনের ভবনের সামনে অবস্থান নেন তারা। এছাড়া আদালত চত্বরে আগত বিচার প্রার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এসময় জেলা আইনজীবি ফোরামের সভাপতি এ্যাড. ছালামত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক এ্যাড. শাহিনুর রহমান শাহীন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সহ সভাপতি এ্যাড. তানজির আল ওহাব, আইনজীবি ফোরামের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. এটিএম মিজানুর রহমান, এ্যাড. আহসান হাবিব চপল, সাধারণ সম্পাদক এ্যাড. আবু হেনা কবির প্রমুখ।

বক্তারা জানান, আগামী ৭ই জানুয়ারি ২০২৪ নির্বাচন একটা প্রহসনের নির্বাচন। এই নির্বাচনে কেহ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন না। ভোট দিতে গেলেই ফাঁদে পড়ে যাবেন। যে মার্কাতেই ভোট দিবেন, সে মার্কাই শেখ হাসিনার মার্কা বলে উল্লেখ করেন তারা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত