ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় শীতার্তদের মাঝে খাবার ও কম্বল বিতরণ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩-১-২০২৪ বিকাল ৫:৫৭

মাগুরার শালিখা অঞ্চলে জেঁকে বসেছে শীত। রাত হলেই ঘন কুয়াশার সাথে পড়ছে তীব্র শীত।  শীতের দাপটে যবুথবু ছিন্নমূল পরিবারের মানুষ। এসকল অসহায় ছিন্নমূল মানুষের শীতের কষ্ট নিবারণের কথা ভেবে উপজেলার আড়পাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা তপন রায় -বিরতি রায় দম্পতি তাদের মেয়ে তনুশ্রী রায়ের জন্মদিন পালন করেছেন ভিন্ন আয়োজনে। 

৩ জানুয়ারি (বুধবার) তারা তাদের মেয়ের জন্মদিনে সমাজসেবক জিন্না বিশ্বাস, সাংবাদিক দীপক চক্রবর্তী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকার ৯০ জন অসহায় সীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও খাবার বিতরণ করেছেন। 

এ সময় তপন রায় ও বিরতি রায় দম্পতি জানান, আমাদের প্রত্যেকেরই পারস্পরিক মানবতাবোধ ও উদার মানসিকতা থাকা অপরিহার্য, সমাজের সর্বস্তরের ধনাঢ্য, বিত্তবান, ব্যক্তিদের উদাত্ত আহ্বান, আপনারা চলতি শীত মৌসুম গরিব অসহায় দুঃখী মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী পাড়া মহল্লায় এ সকল অসহায় সীতার্তদের মাঝে নতুন অথবা পুরাতন কিছু শীতবস্ত্র বিতরণে অকাতরে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন। 

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা