বিএনপি জামায়াত নির্বাচনী ট্রেন মিস করছেঃ পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন - বিএনপি জামায়াত নির্বাচনী ট্রেন মিস করেছে। আগামীতে নির্বাচনের ট্রেনে উঠতে হলে বিএনপি জামায়াত কে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। তিনি বুধবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার শিশু পার্কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -১ আসনের জুড়ীতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি জামায়াত বিগত ২০১৪ সালের নির্বাচনে বাঁধা দিয়েছিল। জনগন তাদের বাঁধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। এবারো তাদের বাঁধা জনগণ প্রত্যাখান করবে।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাসের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, জাকির হোসেন কালা, এডভোকেট আব্দুল খালিক, আধ্যাপক ডা: ফয়েজ আহমেদ, জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীকান্ত দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম কাজল, আব্দুস সাত্তার, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কমল বোন্যার্জি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু প্রমুখ। এছাড়াও উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন।
এমএসএম / এমএসএম
রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু
টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী
ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক
নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার
রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা