কুতুবদিয়ায় রাতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়ায় গভীর রাতে খালে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৩১ মে) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ঘোনার মোড় রাস্তার একটি ব্রিজের পাশ থেকে আবদুল মাজেদ (৩৫) নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন এলাকাবাসী। আবদুল মাজেদ বড়ঘোপ মাতবরপাড়র শামশুল আলমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, মাজেদ কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মাথায় পচণ্ড আঘাত পেয়েছিলেন। তারপর থেকে তিনি ভারী কাজ করতে পারতেন না। রোববার রাতে মাজেদ মাছ ধরার জন্য ঘর থেকে বের হয়ে যান। সোমবার ভোরে একটি কালভার্টের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, ভোরের আলো পরিষ্কার হলে স্থানীয়রা মৃতদেহটি চিনতে পেরে তার পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃতদেহের নাকে রক্তের দাগ দেখা গেছে। স্ট্রোকের কারণে এমনটা হয়েছে বলে ধারণা করছেন তারা। স্থানীয়দের ধারণা, মাজেদ গভীর রাতে একা একা নির্জনে বিলে মাছ ধরতে গিয়ে ভয় পেয়ে স্ট্রোক করে থাকতে পারেন। অনেকে আবার খারাপ জ্বীনের কথা বলেছেন।
তারা বলেছেন, কুতুবদিয়ার বিশিষ্ট রাজনীতিক জালাল আহমেদ চৌধুরী প্রকাশ জালাল মিয়ার লাশও একটি ব্রিজের নিচে পাওয়া গিয়েছিল। এমনকি এরকম আরো অনেক মানুষকে এসব খারাপ জ্বীন মেরে ব্রিজের নিচে রেখে দিয়েছে বলে জানিয়েছেন তারা। তবে এসব মৃত্যুর রহস্য এখন পর্যন্ত কেউ জানতে পারেনি।
মৃতদেহ উদ্ধারের ব্যাপারে পুলিশ কিছুই জানে না বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) জুয়েল মিয়া।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied