ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বারভিডার উদ্যোগে শীতার্ত ১০০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ৪:৫৯

বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন) ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনস্থ আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

বারভিডার প্রেসিডেন্ট ও বারভিডা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ ডন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. এনামুল হকসহ সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ নিম্ন আয়ের ১০০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। বারভিডার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ‘বারভিডা ফাউন্ডেশন’ থেকে অন্যান্য বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কাউছার হামিদ, মোহাম্মদ সাইফুল ইসলাম সম্রাট, কাজী মাহিদুল ইসলাম মাহিম, হুমায়ন ভূঁইয়া, জিয়াউল ইসলাম জিয়া, আবু হোসেন ভূইয়া রানু, মো. নাজমুল আলম চৌধুরী, মো. লাবু মিয়া হাজী রুবেল, পুনম শারমিন ঝিলমিল ছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। 

উল্লেখ্য বারভিডা দীর্ঘ প্রায় ৪ দশক ধরে দেশে জাপানের মানসম্মত এবং পরিবেশ-বান্ধব গাড়ি আমদানির মাধ্যমে দেশের পরিবহন খাতে অবদান রেখে চলেছে। দেশের একটি শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন হিসেবে বারভিডা প্রায় ২০ হাজার কোটি টাকার স্থানীয় বিনিয়োগ এবং বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও বারভিডা ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প, ওয়ার্কশপ এবং গাড়িচালকদের কর্মসংস্থানের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের সাথে যুক্ত।  

এমএসএম / এমএসএম

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!