মিরসরাইয়ে বেড়ে চলেছে নির্বাচনী সহিংসতা
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন চট্টগ্রাম-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালীতে হামলার ঘটনা ঘটেছে। এতে গিয়াস উদ্দিনের চার কর্মী আহত হয়েছে।
আহতরা হলেন, বেলায়েত হোসেন (৬৫), ওমর ফারক রুবেল (২৮), ফজলুল করিম (৪০), রাসেদুল আবরার (২২)। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট জানান, বৃহস্পতিবার দুপুরে সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গোপাল সর্দার বাড়িতে ঈগল প্রতীকের ভোটার স্লিপ বিতরণের সময় নৌকার প্রার্থী মাহবুব উর রহমানের অনুসারী রিপন, ইমতিয়াজ, অভি, মিনহাজুল, রবি জাবেদ সহ ১০-১২ জনের একটি গ্রুপ হামলা করে। হামলায় আমাদের চার কর্মী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় এক পক্ষের সাথে অন্য পক্ষের কর্মীদের হাতাহাতির কথা শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
স্ত্রীকে হাত-পা ও মুখে টেপ দিয়ে বেধে সৎ মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার
কচুয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধারাবাহিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ