ঝালকাঠীতে নৌকার সমর্থনে যুবলীগের গণসংযোগ
নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমু"র নৌকা মার্কার সমর্থনে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিন রাতে নলছিটিতে গণসংযোগ করে নলছিটি উপজেলা যুবলীগ। নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা উপ কমিটি সদস্য,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, ও জেলা ভিত্তিক নির্বাচনী টিমের ঝালকাঠি জেলার সদস্য সচিব মানিক লাল ঘোষ।
এসময় তার সাথে ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মামুন তালুকদার, যুগ্ম আহবায়ক সৈয়দ শাওন ইসলাম বাবুসহ যুবলীগ নেতৃবৃন্দ।
এর আগে গত ২৬ থেকে ৩০ ডিসেম্বর ৩ ও ৪ জানুয়ারি দুফায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশনায় মানিক লাল ঘোষ ঝালকাঠিতে যুবলীগের জেলা ভিত্তিক নির্বাচনী টিমের সদস্য সচিব হিসেবে নৌকা মার্কার সমর্থনে বিভিন্ন মতবিনিময় সভা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এছাড়াও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তানিন তালুকদার, জেলা যুবলীগের আহবায়ক মোঃ রেজাউল করিম জাকির, যুগ্ম আহবায়ক মোঃ কামাল শরীফসহ ঝালকাঠি, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনায় নৌকা মার্কার সমর্থন বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার