ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডেমরায় রমজান পরিবহনের বাসে আগুন: চালকসহ আহত ৪


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৫-১-২০২৪ রাত ১১:৫
রাজধানীর ডেমরায় রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব—১৫-২৩৩৫) আগুন দিয়েছে দুবৃত্তরা। শুক্রবার রাত  ৯ টার দিকে আমুলিয়া মেন্দিপুর মাইক্রোস্ট্যান্ড ডেমরা-রামপুরা সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ওই বাসটির সিটগুলো পুড়ে যায়। এ ঘটনায় চালকসহ ৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় আইচি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
 
এ নিউজ লেখা পর্যন্ত আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ডেমরা থানার ওসি ও অন্যান্য পুলিশ সদস্যরা হাজির হন। এ সময় স্থানীয়রা অনেকেই সড়কের পাশে পুকুর থেকে বালতিতে করে পানি দিলে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। আহতদের ২ জন যাত্রী হলেন-গাইবান্ধার সাঘাটা থানার তামালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৫), ফয়জুল করিম সবুজ (৪৫)। এদের মধ্যে আরিফুলের দুই পা পুড়ে যায় ও সবুজের শরীরে আঘাত পায়। চালকসহ ২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  প্রত্যক্ষ্যদর্শীরা সরেজমিনে জানায়, ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা রমজান পরিবহনের ওই বাসটি মেন্দিপুর এলাকায় আসলে হঠাৎ গাড়িতে আগুন জ্বলে ওঠে। ১ টি মোটরসাইকেলে করে ২ জন দুবৃর্ত্ত পেছন থেকে পেট্রল ছিটিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
 
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, অনাকাঙ্খিত বাসে আগুন দেওয়ার ঘটনায় দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে কারা আগুন দিয়েছে এ বিষয়ে এখনো জানা যায়নি। এ বিষয়ে জরুরী আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি