নৌকায় ভোটের প্রতিশ্রুতি না দেয়ায় হামলা,শিশু আহত
নোয়াখালীর-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি না দেয়ার কারণে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বসত বাড়িতে হামলা করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নৌকা প্রতীকের সমর্থকেরা বিকেলে স্থানীয় এক ভোটারকে ১০০ টাকা দিয়ে নৌকা মার্কায় ভোট দিতে জোরাজোরি করলে তিনি সেই টাকা গ্রহণে অস্বীকৃতি জানান এবং তিনি স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিককে ভোট দিবেন বলেন। যে কারণে হেলমেট বাহিনির সেকেন্ড ইন কমান্ড সৌরাভ হোসেন সুমনের নির্দেশে খালেক মুন্সি বাড়ির খালেক মুন্সির ছেলে মো. বিসমিল্লাহ ও উজ্জ্বল দলবল নিয়ে শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঐ ভোটারের বাড়িতে হামলার করে। এতে তাদের শিশু সন্তানসহ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়।
এ ঘটনায় অভিযুক্ত উজ্জ্বলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও যোগাযোগ করা যায়নি।
স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করবেন বলে জানান। আতাউর রহমান ভূঁইয়া মানিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক, তমা গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ