ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ভোট গ্রহণ কাল বাঁশখালীতে কে হাসবে শেষ হাসি?


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২৪ দুপুর ১২:৪৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল, চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ প্রার্থী, এতে কে হাসবে শেষ হাসি?

উৎসবমুখর পরিবেশে বিরতিহীন ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা, ৭ জানুয়ারি (রবিবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোট ব্যালেটসহ নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কার্যালয়ে চলে আসছে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

এদিকে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে

পুরো বাঁশখালী জুড়ে টহল দিচ্ছে বিজিবি,পুলিশসহ প্রশাসন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এনএসআই, ডিজিএফআই ও গোয়েন্দা সদস্যরা। এরই মধ্যে প্রশাসনের নজরদারিও রয়েছে চোখে পড়ার মতো।

১০ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নেতা মুজিবুর রহমান সিআইপি (ঈগল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ কবির লিটন (ট্রাক প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান (বেঞ্চ প্রতীক), কংগ্রেস প্রার্থী ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করীম শরীফি (ডাব প্রতীক), ইসলামী ফ্রন্ট প্রার্থী মহিউল আলম (মোমবাতি), ইসলামি ঐক্যজোট প্রার্থী শফকত হোসাইন চাটগামী (মিনার প্রতীক), ইসলামীক ফ্রন্ট প্রার্থী আব্দুল মালেক আশরাফী (চেয়ার প্রতীক), ন্যাপ পার্টি প্রার্থী ডাঃ আশীষ কুমার সুশীল (কুঁড়েঘর), পিপলস পার্টি প্রার্থী মামুন আবসার চৌধুরী (আম প্রতীক)।

শুরু থেকেই আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি (ঈগল প্রতীক) ও স্বতন্ত্র আব্দুল্লাহ কবির লিটন (ট্রাক প্রতীক) প্রার্থীসহ ৩ হেভিওয়েট প্রার্থীর ব্যাপক প্রচার -প্রচারণা থাকলেও অন্যান্য প্রার্থীদের পোস্টার -মাইকিং ব্যতীত তেমন প্রচার প্রচারণায় তেমন ব্যাপকতা দেখা যায়নি।

এতে নৌকা, ঈগল ও ট্রাক প্রতীকের ত্রিমুখী ভোট লড়াইয়ের সম্ভাবনা খুব বেশি। তবে কে জিতবে কে হারবে তা নিয়ে পাড়া, মহল্লায়, দোকান পার্ট ও রাস্তা -ঘাটসহ আনাচে -কানাচে চলছে তুমুল আলোচনা। এই নির্বাচনে শেষ হাসিটা কে হাসবে তা এখন দেখার পালা।

পুরো বাঁশখালী ঘুরে দেখা যায় নির্বাচন বর্জনকারী বিএনপি -জামায়াতসহ অন্যান্য দলের নেতা -কর্মী ও সমর্থকরা ভোট কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে। তবে এবারের নির্বাচনে বাঁশখালী আসনে নৌকা প্রার্থী ও দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৩ শক্তিশালী প্রার্থী আওয়ামী লীগের হওয়াতে বাঁশখালীর বেশির ভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে উৎসুক জনতা। 

এদিকে সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিতে ও সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে দেখা গেছে প্রশাসনের টহল, পার্শ্ববর্তী অন্যান্য আসনের তুলনায় আরো কয়েকগুণে বেশি পরিমাণ পুলিশ, বিজিবি ও প্রশাসনের সদস্যরা থাকবে বলে প্রশাসন সুত্রে জানা গেছে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা জানান, বাঁশখালীতে নারী-পুরুষসহ সর্বমোট ৩ লাখ,৭০ হাজার, ৭৭৫ জন ভোটার রয়েছে। ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে সর্বমোট ১১৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট ব্যালেটসহ নির্বাচনী সরঞ্জামাদি ভোটের দিন ভোরে ভোট কেন্দ্রে পৌঁছাবে। ভোট কেন্দ্রে প্রিসাইডিং, পুলিং ও আনসার সদস্যরা দ্বায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্বাচনী এলাকায় ৬ জন ম্যাজিস্ট্রেট, ৩০১ জন পুলিশ সদস্য ও ১৬০ জন বা ৮ প্লাটুন বিজিবি দ্বায়িত্ব পালন করবে। কেউ কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত