ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মিরসরাইয়ে নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগ নৌকার কর্মীর বিরুদ্ধে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২৪ দুপুর ১:৩১

 (মিরসরাই-জোরারগঞ্জ) আসনের নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ ওঠেছে নৌকার সমর্থিত ব্যক্তিদের বিরুদ্ধে।

এই বিষয়ে শুক্রবার (৫ জানুয়ারি) রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি নিজেই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ভোট কেন্দ্র সংলগ্ন ব্যক্তিগত অফিস ব্যবহার করে নিবার্চনকে প্রভাবিত করার চেষ্টার কথাও বলেছেন ওই অভিযোগে।

একই অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি), ডিজিএফআই চট্টগ্রামের অধিনায়ক, এনএসআই’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান, র‌্যাব-৭ এর অধিনায়ক, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মিরসরাই ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

অভিযোগে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে প্রশ্নবিদ্ধ, প্রভাবিত ও বানচালের চেষ্টা করছে একটি কুচুক্রী মহল। যারা সবাই নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহেলের সক্রিয় কর্মী। ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ, বড় কমলদহ, সাতবাড়ীয়া, দক্ষিণ ওয়াহেদপুরের একমাত্র কেন্দ্র বড় কমলদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়। ওই কেন্দ্র সংলগ্ন একটি বাসা ভাড়া করে স্থানীয় আশরাফুল কামাল মিঠু ৭ জানুয়ারি নিবার্চনকে প্রশ্নবিদ্ধ, বানচাল ও প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাসাটি কেন্দ্র সংলগ্ন হওয়ায় জনমনে আতংক ছড়াচ্ছে এবং জন সাধারণ ভোট কেন্দ্রে আসা বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন অভিযোগকারী।

অভিযোগে বলা হয়েছে, নিবার্চন শুরুর আগের থেকে আশরাফুল কামাল মিঠু (৩৬) নামক আন্তজেলা ডাকাত দলের মূলহোতা ও বিভিন্ন মামলার আসামী আমাকে আমার নিবার্চনী সম্বনয়ক ও নেতা কর্মীদের মারধর ও হত্যার চেষ্টা করে এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। কেন্দ্র সংলগ্ন বাসাটি নিবার্চন পর্যন্ত বন্ধ করা ও আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত