পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ ঘোষণা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতোপূর্বে স্থগিতকৃত ও বিশেষ পরীক্ষাসমূহ আগামী ১৫ জুন থেকে এবং অন্যান্য বর্ষের নিয়মিত পরীক্ষাসমূহ আগামী ২৬ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্যাম্পাসে উপস্থিতিতে অথবা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার (৩১ মে ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৪তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় করোনাকালীন সময়ে পরীক্ষা নেয়ার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির জন্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। একই সভায় করোনাকালীন সময়ে এ পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সাপ্লিমেন্টারি অর্ডিন্যান্স তৈরির জন্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হককে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সভায় কেন্দ্রীয় ক্রীড়া ফি, কেন্দ্রীয় সাংস্কৃতিক উন্নয়ন ফি, যাতায়াত ফি, ম্যাগাজিন ফি ও হল সংস্থাপন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত