ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মাগুরা-১ আসনে সাকিব আল হাসানের ভোট প্রদান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১-২০২৪ দুপুর ১২:২৬

মাগুরা–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান আজ রোববার সকাল আটটার দিকে দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁর জয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকেরা।

সকাল আটটার কয়েক মিনিট আগেই পরিবারের সদস্যদের নিয়ে দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌঁছান সাকিব আল হাসান। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন গণমাধ্যমকর্মীরা। আটটা বাজার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে প্রবেশ করেন সাকিব। সেখানে ভোট দিয়ে কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, তিনি আশা করেন, মানুষ তাঁর নাগরিক অধিকার হিসেবে ভোট দিতে আসবেন। ক্রিকেটার থেকে রাজনীতিতে নাম লেখানো এই প্রার্থীর আশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি বাড়বে।

সদর উপজেলার একাংশ ও শ্রীপুর নিয়ে গঠিত মাগুরা–১ আসনে সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন চারজন। তাঁরা হচ্ছেন—বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতাসিম বিল্লা ও তৃণমূল বিএনপির সনজয় কুমার রায়। জাতীয় পার্টির প্রার্থী প্রচারেই নামেননি। নামমাত্র প্রচার চালিয়েছেন শুধু বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের কাজী রেজাউল হোসেন। এমন পরিস্থিতিতে স্থানীয় রাজনীতি–সংশ্লিষ্ট লোকজন বলছেন, সাকিবের জয় প্রায় নিশ্চিত। দেখার অপেক্ষা, কত ভোট তিনি নিজের পক্ষে টানতে পারেন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত