ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা বিজয়ী


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৪ রাত ১০:২৪

দ্বাদশ সংসদ নির্বাচনে ৬৪  সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ আসনে অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করেছেন। ২টি উপজেলা তাড়াশ ও রায়গঞ্জ নিয়ে গঠিত এই আসনটি। এর মধ্যে তাড়াশ উপজেলা ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৫শত ৩৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৭হাজার ৯শত ৯৮জন, নারী ভোটার ৭৮ হাজার ৫শ ৩৩জন ও ৩য় লিঙ্গের ভোটারের সংখ্যা ৩জন। রায়গঞ্জ উপজেলার মোট ভোটার ২ লক্ষ ৫৮ হাজার ৩শত ৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩০হাজার ৪শত ৬৫জন, নারী ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৮শ ৪২জন ও ৩য় লিঙ্গের ভোটারের সংখ্যা ২জন। রোববার (৭জানুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার  ৫৮টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু করা হয় এবং বিকাল ৪টায় ভোট গ্রহন বন্ধ হয় । মোট ভোট সংগ্রহ হয় ৭৫ হাজার ৬ম ৪৮টি। এর মধ্যে ৫১ হাজার ২ শত ৬৯ ভোট পেয়ে অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ নৌকা  প্রতীকের  প্রার্থী বেসরকারী ভাবে বিজয় লাভ করেন। তার প্রতিদ্বন্দি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতীক নিয়ে ২২ হাজার ২শত ৬৬ ভোট পান। এছাড়াও মোঃ জাকির হোসেন লাঙ্গল প্রতীকে ৩শ ৮২,মোঃ নুরুল ইসলাম ট্রাক প্রতীকে ৩শ ৮১ এবং গোলাম মোস্তফা নোঙ্গর প্রতীকে ৩শ ১৮ ভোট পেয়েছেন ও ভোট বাতিল হয়েছে ১ হাজার ৩২ টি। 
এ ব্যাপারে বিজয়ী প্রার্থী  অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ বলেন, আমি গত ৫ বছরে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। মানুষের সেবা করেছি,সৎভাবে ও নীতি নিয়ে চলার চেষ্টা করেছি তাই আমার আসনের জনগন আমাকে ভোট দিয়েছেন। আমি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানে নিস্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে: মানিক এমপি

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রায়গঞ্জে ব্যক্তি উদ্যোগে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর পর ফিরল ইসিজি সেবা

গলাচিপায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়

পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে আবারও নাব্যতা সংকটে ১৫দিন ধরে ফেরি চলাচল বন্ধ

লাকসামে মোঃ আবুল কালাম এমপিকে সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো খেলায় জড়িত থাকার অপরাধে নূর আলম গ্রেপ্তার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ারা উপজেলার নতুন কমিটি গঠন

পাটের ফলন ও দামে খুশি চাষিরা

মেহেরপুরে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বারহাট্টায় সাবেক সভাপতি-সম্পাদকের পদ বহাল রেখে আ.লীগের কমিটি গঠন, ৪ নেতার পদত্যাগ