ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

উন্নয়ন ও মূল্যায়নের বিজয় হয়েছে, এ বিজয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ করলাম: নিক্সন চৌধুরী


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৪ রাত ১০:২৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আজকের এ বিজয় উন্নয়ন ও মূল্যায়নের বিজয়। ফরিদপুর-৪ আসনের জনগণের পক্ষ হতে এই বিজয়কে মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ করলাম।

তিনি বলেন, ‘৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনের) জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ২৪ হাজার ভোটের ব্যবধানে বিজয় করেছে। এ বিজয় নৌকার বিপক্ষের বিজয় নয়। এ বিজয় জনগণের উন্নয়ন ও মূল্যায়নের বিজয়। আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব।

রোববার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলা পরিষদে ভোটের ফল পেয়ে সাংসদ চৌধুরী হাজার হাজার জনতার উদ্দেশে এসব কথা বলেন। তিনি এ সময় কোনোভাবেই আইন-শৃংখলার অবনতি না করে সকলকে শান্ত থাকতে অনুরোধ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কাজী জাফরউল্লাহ পেয়েছেন ১২৪০৬৬ ভোট। অপরদিকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান চৌধুরী নিক্সন পেয়েছেন ১৪৮০৩৫ ভোট।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন