ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

হাসান হত্যা মামলার আসামি গ্রেফতার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৩-৮-২০২১ দুপুর ১১:৪২
সাতকানিয়া উপজেলার পশ্চিম সাতকানিয়ার কাঞ্চনা ফুলতলার বহুল আলোচিত যুবলীগ নেতা হাসান হত্যা মামলার অন্যতম আসামি আমানুল্লাহ আমানকে গ্রেফতার করেছেন সাতকানিয়া থানার এএসআই নাজমুল। আজ শুক্রবার (১৩ আগস্ট) ভোররাত ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক আমানকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমানুল্লাহ আমান একই ইউনিয়নের বকশীরখিল এলাকার সিরাজুল ইসলাম প্রকাশ ইসলামের ছেলে।
 
জানা গেছে, ২০১২ সাল থেকে দেশব্যাপী সরকারবিরোধী জ্বালাও-পোড়াও আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের পক্ষে স্থানীয়ভাবে কঠোর ভূমিকার কারণে তৎকালীন জামায়াত ক্যাডার বশর বাহিনীর রোষানলে পড়তে হয়েছিল যুবলীগ নেতা হাসানকে। ফলশ্রুতিতে তৎকালীন চলমান সরকারবিরোধী রেষ ধরেই  সেই বশরবাহিনীর হাতেই প্রকাশ্য দিবালোকে পশ্চিম দিক থেকে আসা সিএনজি আরোহী দুর্বৃত্তরা দক্ষিণ কাঞ্চনার ফুলতলার একটি পানের দোকানের সামনেই বসা অবস্থায় হাসানকে নির্মমভাবে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা কর‍া হয়।
 
ওই সময় বাংলাদেশের প্রায় মিডিয়ায় গুরুত্বসহকারে হত্যাকাণ্ডটি কাভারেজও করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের অর্থের জোগানদাতা হিসেবে ফুলতলার একটি মার্কেটের মালিকের নামও তখন জনশ্রুতিতে ভেসে আসছিল। ওই হত্যাকাণ্ডের পর থেকেই ফুলতলার ওই মার্কেটটি এখন অবধি বন্ধ রয়েছে বলে জানা গেছে।
 
এদিকে দীর্ঘকাল পরে বহুল আলোচিত হাসান হত্যার হোতা আমান এএসআই নাজমুলের কব্জায় আসায় স্থানীয়রা আনন্দ প্রকাশ করছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
 
এএসআই নাজমুল বলেন, আমানুল্লাহ আমানের নামে হাসান হত্যা মামলা ছাড়াও আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। বহু কষ্ট করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আইনি প্রক্রিয়ায় আনা হয়েছে।

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন