ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

যশোর-৪ আসনে নিয়োগবাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ ঘোষণা

কর্মক্ষেত্রে ভুল হলে ধরিয়ে দিবেনঃ এনামুল হক বাবুল


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ১২:৪৮

৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য এনামুল হক বাবুলকে বিশাল সংবর্ধণা প্রদান করা হয়েছে। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চে এই সংবর্ধণা প্রদান অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। এসনময় বক্তব্য রাখেন, সদ্যনির্বাচিত সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বিশ্বাস,অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। 

সদ্যনির্বাচিত সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল তাঁর বক্তব্যে বলেন, ‘যশোর-৪ আসনে সকল প্রকার নিয়োগবাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ। এর সাথে যারা জড়িত থাকবে তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, চলার পথে কাজ করার সময় অনেক ভুলত্রুটি হতে পারে। আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। জনগণের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। 
এনামুল হক বাবুলকে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ, সকল অঙ্গ সহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ক্রীড়া সংগঠনসহ শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধণা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন