ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে নৌকার নির্বাচন করায় সাংবাদিককে খুনের হুমকি


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ২:১৭

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নরসিংদী সদর-১ আসনের দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী লে: কর্ণেল (অব:) মো: নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এর নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা করার কারণে স্বতন্ত্র প্রার্থী মো: কামরুজ্জামানের ঈগল প্রতীকের সমর্থক শেখ মোমেন ওরফে (কানা মোমেন) নামে এক সন্ত্রাসী ব্যক্তি দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: খায়রুল ইসলামকে খুনের হুমকিসহ লাশ গুম এবং বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৮ জানুয়ারি সোমবার বিকেল ৩টার সময় নরসিংদী পৌরসভার বাসাইলস্থ শাপলা চত্বর এলাকায়। এ ব্যাপারে মো: খায়রুল ইসলাম বাদী হয়ে ৯ জানুয়ারি নরসিংদী বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। যার নরসিংদী এম. মোকদ্দমা নং-০২/২০২৪ইং। মামলার বিবরণে প্রকাশ সাংবাদিক মো: খায়রুল ইসলাম ঘটনার দিন বিকেল আনুমানিক ৩টার সময় সংবাদ সংগ্রহের জন্য ওই এলাকায় গেলে পূর্ব শত্রুতার জের হিসেবে সন্ত্রাসী শেখ মোমেন পূর্ব থেকে উৎ পেতে থাকা পরিকল্পিতভাবে  খায়রুল ইসলামের উপর হামলা চালায়। এ সময়  খায়রুল ইসলাম ডাকচিৎকার শুরু করলে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকলে সন্ত্রাসী শেখ মোমেন ঘটনাস্থল থেকে চলে যায় এবং চলে যাবার সময় এই বলে হুমকি প্রদান করে যে, সময় সুযোগমত পেলে তাকে জীবনে শেষ করে দিবে, নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করার সাদ মিঠাইয়া দিবে ও তার লাশ গুম করে বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। সন্ত্রাসী শেখ মোমেন এর ভয়ে বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে সাংবাদিক খায়রুল ইসলাম। এ ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন। 

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল